রাজবাড়ীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি সমাবেশ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   145 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি সমাবেশ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এতে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মো. আতিয়ার রহমান এবং রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক আব্দুর রব শেখ।

সমাবেশে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি, সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, হাম-রুবেলাসহ প্রয়োজনীয় টিকাদান কার্যক্রম, ইভটিজিং ও মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জাতীয় আইনগত সহায়তা, গ্রাম আদালত, নাগরিক অধিকার, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে নারীদের আত্মমর্যাদা বৃদ্ধির বিষয়েও সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সচেতন, বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

২০২৬-২০২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) রাজস্ব খাতের আওতায় সরকারের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্যামিলি সমাবেশের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]