সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস থেকে নেমে ছিনতাইকারীদের পিছু নেওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান প্রধান শিক্ষক মো. রাজ্জাক।

ট্রেন থেকে মোবাইল ছিনতাই! ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রেন থেকে মোবাইল ছিনতাই! ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক প্রধান শিক্ষক। সোমবার (৯ নভেম্বর) ভোরে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন।

ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সৈয়দপুর স্টেশনে ট্রেন থামলে জানালার পাশে বসে থাকা অবস্থায় কয়েকজন ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তিনি ট্রেন থেকে নেমে তাদের পিছু ধাওয়া করেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে সেটির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা এবং ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে এ ঘটনা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]