অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 97 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি! এনসিপির নাহিদ ইসলামকে আইনি নোটিশ, সময় ১০ দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার আগামী ১০ দিনের মধ্যে উক্ত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
#(রুবেল হাওলাদার)