অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত | পড়ুন মিনিটে

সমুদ্রবন্দরে বড় আধুনিকায়ন! চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও গ্যান্ট্রি ক্রেন সংযোজন।
-সংগৃহীত
দেশের বৈদেশিক বাণিজ্য প্রসার, কন্টেইনার জট নিরসন এবং সমুদ্রবন্দরগুলোর পরিচালন সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চট্টগ্রাম ও মংলা বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক কি-সাইড গ্যান্ট্রি ক্রেন (Key-side Gantry Crane) সংযোজনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক লজিস্টিকস নেটওয়ার্কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতেই এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে নতুন কন্টেইনার টার্মিনাল চালু হলে একসাথে একাধিক বড় মাদার ভেসেল (জাহাজ) বার্থিং করার সুযোগ তৈরি হবে। একই সাথে মংলা বন্দরের গভীরতা বাড়ানো এবং আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট ও হেভি-ডিউটি গ্যান্ট্রি ক্রেন সংযোজনের মাধ্যমে কন্টেইনার খালাসের সময় অর্ধেকেরও নিচে নেমে আসবে। এতে বহিরাঙ্গনে জাহাজের অপেক্ষমাণ সময় (Waiting Time) যেমন কমবে, তেমনি বন্দরের সার্বিক ডেলফিশিয়েন্সি বহুগুণ বৃদ্ধি পাবে।
ব্যবসায়ী নেতা, সিঅ্যান্ডএফ এজেন্ট ও লজিস্টিক বিশেষজ্ঞরা সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাঁরা বলছেন, চট্টগ্রাম ও মংলা বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা বাড়লে তৈরি পোশাকসহ প্রধান প্রধান রপ্তানি খাতের পণ্য দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে পরিবহন খরচ (Freight Cost) কমিয়ে দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
#(রুবেল হাওলাদার)