ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 146 বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল স্থাপনে বিশেষজ্ঞ কমিটি গঠিত!
-সংগৃহীত
জাতীয় সংসদ ভবন এলাকাকে পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনতে চত্বরের নির্ধারিত স্থানে সোলার প্যানেল ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সচিবালয় ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ঐতিহ্যবাহী মূল ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিকতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে কীভাবে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা যায়—কমিটি সে বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই করবে। গঠিত এই কমিটিতে প্রকৌশলী, স্থপতি ও সৌরশক্তি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজস্ব বিদ্যুতের একটি বড় অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে যোগান দেওয়া সম্ভব হবে। এতে যেমন জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, তেমনই সরকারি প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সবুজ জ্বালানি ব্যবহারে এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কমিটির সুপারিশ ও জরিপ প্রতিবেদনের ওপর ভিত্তি করে শিগগিরই সোলার প্যানেল স্থাপনের মূল কাজ শুরু করা হবে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।