ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত | পড়ুন মিনিটে
নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি!
-সংগৃহীত
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের মধ্যেই এই কেন্দ্র থেকে পরীক্ষামূলক বা প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার জোরালো প্রস্তুতি চলছে।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও নীতিনির্ধারকেরা জানান, প্লান্টের মূল যন্ত্রপাতি স্থাপন, পরমাণু জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং এবং বিভিন্ন ধাপে নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্রিড লাইনের সঙ্গে সংযোগ স্থাপন এবং সাবস্টেশনগুলোর কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ খাতের উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং লোডশেডিংয়ের দীর্ঘমেয়াদী সংকট অনেকটাই দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এটি দেশের অর্থনৈতিক ও শিল্প খাতের প্রবৃদ্ধিতে এক নতুন গতি আনবে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।