ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তায় পুলিশের ১০ দফা জরুরি নির্দেশনা
-সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তায় দর্শনার্থী এবং মণ্ডপ আয়োজকদের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পুলিশ। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সদরের পক্ষ থেকে জানানো হয়, পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, জরুরি যোগাযোগের জন্য ফোন নম্বর প্রদর্শন এবং নারী ও শিশুদের আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে। এছাড়া মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা এবং উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার না করারও তাগিদ দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় সন্দেহভাজন কোনো ব্যক্তি বা ব্যাগ দেখলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো গুজব থেকে সতর্ক থাকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।