আগামী চার বছরে কার্ড পাবেন কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা; দূর হবে কাঠামোগত বঞ্চনা, মিলবে ১০ ধরনের সরকারি সুযোগ-সুবিধা।

১ কোটি ৬৫ লাখ কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’: বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   195 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১ কোটি ৬৫ লাখ কৃষক পাচ্ছেন ‘কৃষক কার্ড’: বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

১০টি বিশেষ সুবিধা

-সংগৃহীত

কৃষি খাতে সরকারের দেওয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার সুবিধা সরাসরি কৃষকের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ১ কোটি ৬৫ লাখ কৃষককে বিশেষ ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ সম্পন্ন করা হবে। সাধারণ কৃষকদের পাশাপাশি দেশের মৎস্যচাষি এবং দুগ্ধখামারিরাও এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে কৃষি ও কৃষক সমাজের দীর্ঘদিনের কাঠামোগত বঞ্চনার অবসান ঘটিয়ে একটি সুসংগঠিত অর্থনৈতিক সুরক্ষাবলয় তৈরি করতে চায় বিএনপি সরকার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রের তথ্যমতে, কৃষক কার্ডের মাধ্যমে একজন নিবন্ধিত কৃষক প্রাতিষ্ঠানিকভাবে অন্তত ১০টি প্রাথমিক সুবিধা পাবেন। এই সুবিধার আওতায় কৃষকেরা সরাসরি নির্ধারিত ন্যায্যমূল্যে সার, বীজসহ যাবতীয় কৃষি উপকরণ কিনতে পারবেন এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনার অর্থ কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি হাতে পাবেন। এছাড়া ন্যায্যমূল্যে সেচসুবিধা প্রদান এবং সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ প্রাপ্তি আগের চেয়ে অনেক বেশি সহজতর করা হবে।

প্রাকৃতিক দুর্যোগ ও ফসলের ক্ষতি মোকাবেলায় এই কার্ডধারী কৃষকেরা পাবেন বিশেষ কৃষি বিমাসুবিধা। একই সাথে নিজেদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি সরকারের কাছে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ তৈরি হবে। কারিগরি দক্ষতার উন্নয়নে বিনামূল্যে কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আগাম আবহাওয়ার সঠিক তথ্য সরবরাহ এবং ফসল রক্ষা ও রোগবালাই দমনে বিশেষজ্ঞদের সরাসরি ডিজিটাল পরামর্শও অন্তর্ভুক্ত থাকছে এই যুগান্তকারী কার্ড সুবিধার ভেতরে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]