নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 311 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজবাড়ীতে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজের জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজবাড়ী শহরের চাইনিজ পালকি রেস্টুরেন্টে কেক কেটে জন্মদিনের আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি ও জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহবায়ক খন্দকার মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আকমল হোসেন, এ মজিদ বিশ্বাস সহ জিয়া মঞ্চের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা আনোয়ার পারভেজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।