ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও বর্জ্য দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও বর্জ্য দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

 

​ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাসসহ র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা।

​অভিযানে পাওয়া অনিয়ম ও জরিমানার বিবরণ

​নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানের সময় হাসপাতাল দুটিতে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়:

  • ​নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল: ২ লাখ টাকা জরিমানা।
  • ​ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার: ১ লাখ টাকা জরিমানা।

​জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]