ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব লাভ করায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপির নেতৃবৃন্দ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি তাঁর ওপর অর্পিত নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং অদম্য সাংগঠনিক দক্ষতা আগামী দিনে বিএনপির আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।