ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 125 বার পঠিত | পড়ুন মিনিটে
আশুগঞ্জকে বাণিজ্য হাব ও ব্রাহ্মণবাড়িয়াকে সদর দপ্তর করে নতুন বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব
ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিল্পোন্নত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ১০ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন কবীর আহমেদ ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্রাহ্মণবাড়িয়া আমার ভালোবাসা, আমার স্বপ্ন’ শীর্ষক এক দীর্ঘ পোস্টে তিনি এই রূপরেখা প্রকাশ করেন। পোস্টে তিনি নিজেকে জেলার একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন।
প্রস্তাবিত ১০ দফার মূল দিকসমূহ:
রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, জন্মভূমির প্রতি দায়বদ্ধতা
এই পরিকল্পনার পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নেই উল্লেখ করে কবীর আহমেদ ভূঁইয়া জানান, এমপি, মন্ত্রী বা কোনো সরকারি পদের আকাঙ্ক্ষা থেকে তিনি এটি করেননি। বরং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে নিজের অর্জিত অভিজ্ঞতা তিনি জন্মভূমির মানুষের কল্যাণে কাজে লাগাতে চান।
পরিকল্পনায় কোনো ত্রুটি থাকলে ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে তথ্য-উপাত্তের ভিত্তিতে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার স্বপ্ন এমন এক ব্রাহ্মণবাড়িয়া—যেখানে তরুণরা নিজ জেলাতেই কর্মসংস্থান পাবে এবং উদ্যোক্তারা শিল্প গড়তে উৎসাহিত হবেন।