| শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত | পড়ুন মিনিটে
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলির ৫১তম বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি, আলোচনা সভা ও নানা আয়োজন।
দেশজুড়ে আজ শনিবার (৭ নভেম্বর) পালিত হচ্ছে ৫১তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলির স্মরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হয়েছে।
দিবসটি ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিও রয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে।
—মুহা. মীযানুর রহমান আদীব | জাতীয় ডেস্ক | এসসিএসসি নিউজ।