​নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান; সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমানের আইনি পদক্ষেপ।

​তারেক রহমানকে নিয়ে বক্তব্য: নাহিদ ইসলামকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​তারেক রহমানকে নিয়ে বক্তব্য: নাহিদ ইসলামকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি! এনসিপির নাহিদ ইসলামকে আইনি নোটিশ, সময় ১০ দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার আগামী ১০ দিনের মধ্যে উক্ত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]