অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 107 বার পঠিত | পড়ুন মিনিটে
বিসিএস পরীক্ষার বয়সসীমা সংশোধন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠক; আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!
-সংগৃহীত
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সহ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংশোধন ও পুনঃনির্ধারণের বিষয়ে একটি গুরুত্বপর্ণ আলোচনা ও পর্যালোচনা বৈঠক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর সার্বিক যৌক্তিকতা ও নীতিগত দিক পর্যালোচনার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা, শিক্ষাজীবনের সেশনজট এবং চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। একই সাথে বয়সসীমা বাড়ালে সার্বিক জনপ্রশাসনে এর প্রভাব ও ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা।
বৈঠক শেষে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের এই দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বয়সসীমা সংশোধন সংক্রান্ত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা চূড়ান্ত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই বৈঠকের সুপারিশ ও পর্যালোচনা রিপোর্ট দ্রুতই সরকারের নীতি নির্ধারণী উচ্চপর্যায়ে পেশ করা হবে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি হতে পারে।
#(রুবেল হাওলাদার)