সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে তদারকি অভিযান; নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিতের কঠোর বার্তা।

কুমিল্লার মেঘনায় চন্দনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত: মূল্যতালিকা না থাকায় গ্যাস বিক্রেতাকে জরিমানা

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   166 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লার মেঘনায় চন্দনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত: মূল্যতালিকা না থাকায় গ্যাস বিক্রেতাকে জরিমানা

ভোক্তা অধিকার রক্ষায় রাজপথে প্রশাসন

-প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এলপিজি গ্যাস বিক্রেতা এক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনা থানার এসআই নাসিরুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, চন্দনপুর বাজারের হাবিব এজেন্সির মালিক মো. আলমগীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, বাজারে এলপিজি গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির সুযোগ বন্ধ করতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]