বন্ধুদের সাথে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনা; গুরুতর আহত বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি।

মেঘনায় গাছে মোটরসাইকেলের ধাক্কা: ছিটকে পড়ে যুবক নিহত, আশঙ্কাজনক ১

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি মোবাইল নং ০১৬১০১৩১৮১৩   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   204 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় গাছে মোটরসাইকেলের ধাক্কা: ছিটকে পড়ে যুবক নিহত, আশঙ্কাজনক ১

আনন্দের মুহূর্ত মুহূর্তেই ট্র্যাজেডি, সড়কে ঝরল তরুণের প্রাণ!

-প্রতিনিধি

মেঘনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত ১
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব (১৯) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বড়কান্দা নতুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার বড়কান্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামের মো. জসিম মিয়ার ছেলে। আহত সজীব একই ইউনিয়নের বড়কান্দা গ্রামের চৌরাস্তা এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা দুজন একই ব্যাচের শিক্ষার্থী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন রনি জানান, কয়েকজন বন্ধু দুই থেকে তিনটি মোটরসাইকেল নিয়ে বৈদ্যনাথপুর আলগী এলাকায় গিয়েছিলেন। পরে তাঁরা বড়কান্দা নতুন সড়ক দিয়ে ফেরার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই সজীব নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই সজীব মারা যান এবং অন্য আরেক সজীব গুরুতর আহত হন। পরে স্বজনেরা আহত সজীবকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সীট না পাওয়ায় পরে তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো থানায় কেউ জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হলে অপমৃত্যুর মামলা নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]