রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা)। এ সময় তিনি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং উত্তম পোশাক ও শৃঙ্খলা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন।

পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাংশা মডেল থানার এসআই মো. নাসিরুজ্জামান ও এসআই মো. মিনহাজ উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হাজরা, সার্জেন্ট খায়রুল আলম, সাইবার ক্রাইম সেলের এসআই আশিক ইমরান ও তাঁর টিম, রাজবাড়ী সদর থানার এএসআই নুর আলম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য গ্রাম পুলিশ দফাদার মো. মুন্নাফ মিয়াকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com