“বৃক্ষরোপণ এখন আর শুধু শখের বিষয় নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

-প্রতিনিধি

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর আজাদী ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক আফরোজা পারভিনের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

পরে ফিতা কেটে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, “বৃক্ষরোপণ এখন আর শুধু শখের বিষয় নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসান, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তারিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com