বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে গণসংযোগে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হাতপাখা প্রার্থীদের প্রথম দিনের উৎসবমুখর প্রচারণা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   292 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাতপাখা প্রার্থীদের প্রথম দিনের উৎসবমুখর প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনে সারাদেশে উৎসবমুখর প্রচারণা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, বরিশাল-৫ আসনের হেভিওয়েট প্রার্থী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বরিশাল সদর রোড থেকে নেতাকর্মীদের সঙ্গে প্রচারণা শুরু করেন।

ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জুরাইন তুলাবাগিচা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। খুলনা-৩ এবং খুলনা-৪ আসনের প্রার্থীরাও যথাক্রমে দৌলতপুর ও দিঘলিয়া এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

গাজীপুর-৫, কুমিল্লা-২ ও ঢাকা-১১ আসনের প্রার্থীরাও নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের ২৫৯ আসনের সব প্রার্থী উৎসবমুখর পরিবেশে একযোগে প্রচারণায় অংশগ্রহণ করছেন। এ সময় দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও সরাসরি প্রচারণায় অংশ নেন।


মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com