রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ চিকিৎসার পর গাজীপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস, বুধবার জানাজা ও দাফন

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুলের মৃত্যু

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম

-সংগৃহীত

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল ইসলাম (৩৫) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম আব্দুল সামেদ ও রোকেয়া বেগম দম্পতির ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করতেন এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি গাজীপুরের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট উত্তরা আজমপুর এলাকায় ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন শফিকুল। এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। সরকারিভাবে বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গুলিবিদ্ধ স্থানে সংক্রমণ, জ্বরসহ নানা জটিলতা দেখা দিলে সোমবার তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নিউমোনিয়া এবং গুলিবিদ্ধ স্থানের সংক্রমণই তাঁর মৃত্যুর কারণ।

শফিকুলের মৃত্যুর খবরে তাঁর পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে একজন সাহসী জুলাই যোদ্ধা হিসেবে স্মরণ করছেন অনেকে।

হালুয়াঘাট জুলাই শহীদ ও আহত সেলের প্রতিনিধি রিদওয়ান সিদ্দিকী জানান, শফিকুল ইসলামের জানাজা বুধবার সকাল ১০টায় হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় মামা পাগলা মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে নিজ এলাকায় দাফন করা হবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন তাঁরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান জানান, মরদেহ হালুয়াঘাটে আনার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। জানাজা ও দাফনকাজে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিহতের পরিবারের পাশে থাকা হবে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com