শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দালালচক্রের প্রতারণায় ভিসা জটিলতা, প্রবাসীদের কান্না কেউ শুনছে না

মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি!

মো. মফিজুল হক চৌধুরী   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   307 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি!

ভালো জীবনের আশায় হাজারো বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—অনেকেই এখন বন্দী জীবন কাটাচ্ছেন দেশটির অন্ধকার কারাগারে।

 

প্রবাসীদের অভিযোগ, দালালচক্রের প্রতারণায় কেউ ভিজিট ভিসায়, কেউ স্টুডেন্ট ভিসায়, আবার কেউ নৌপথে মৃত্যুঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় অনেকেই আটক হয়ে জেলে দিন কাটাচ্ছেন।

 

ভুক্তভোগীরা জানাচ্ছেন—

“দু’বেলার জায়গায় একবেলা খেয়ে বেঁচে আছি।”

“মাসের পর মাস কেটে যাচ্ছে না খেয়ে, কেউ খবর নেয় না।”

 

সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে, বর্তমানে প্রায় ৭৫ জন বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন।

 

আরও বেদনাদায়ক বিষয় হলো—বাংলাদেশের কোনো সংস্থা বা দূতাবাস তাদের পাশে নেই। অন্য দেশের শ্রমিক আটক হলে মন্ত্রী পর্যন্ত ছুটে যান, কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য তেমন উদ্যোগ দেখা যায় না।

 

প্রবাসীরা প্রশ্ন তুলছেন—

“যাদের রেমিটেন্সে চলে দেশের অর্থনীতি, তারাই আজ জেলের অন্ধকারে হারিয়ে যাচ্ছে! এটা কেমন রাষ্ট্রীয় উদাসীনতা?”

 

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন—বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেন দ্রুত পদক্ষেপ নিয়ে বন্দী প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করেন।

 

তাদের দাবি, ওরা কোনো অপরাধ করেনি, শুধু একটি ভালো জীবনের স্বপ্ন দেখেছিল।

প্রবাসীদের আহ্বান:  

“আসুন, আমরা সবাই মিলে আওয়াজ তুলি—

আমাদের ভাইদের মুক্ত করুন!”

 

______________________________________________

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com