অনলাইন ডেস্ক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে

কক্সবাজারে নিরাপদে ভ্রমণের নতুন প্রস্তুতি! ট্যুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তা ও ২৪ ঘণ্টা হেল্পডেস্ক সার্ভিস।
-সংগৃহীত
আসন্ন পর্যটন মৌসুমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পর্যটন পুলিশ (ট্যুরিস্ট পুলিশ)। একই সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধান প্রধান পয়েন্টগুলোতে সার্বক্ষণিক (২৪/৭) হেল্পডেস্ক চালু করা হচ্ছে।
পর্যটন পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন মৌসুম উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা, লাবণী, কলাতলী সৈকতসহ আশেপাশের হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সৈকতে যেকোনো ধরনের হয়রানি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা রুখতে ট্যুরিস্ট পুলিশের ওয়াচ টাওয়ার, মোটরবাইক টহল এবং সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, হেল্পডেস্কের মাধ্যমে পর্যটকেরা যেকোনো জরুরি চিকিৎসা সেবা, তথ্য সহায়তা, হোটেল কিংবা অন্যান্য হয়রানি সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন। নিরাপদ ও আনন্দদায়ক পর্যটন পরিবেশ বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সাধারণ পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
#(রুবেল হাওলাদার)