অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত | পড়ুন মিনিটে

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের শীর্ষ প্রশাসনে বড় পরিবর্তন; সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল!
-সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক খতের গতিশীলতা আনয়ন এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই শীর্ষ পরিচালনায় এই বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই তিনটি প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ চুক্তি বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংকগুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই পরিবর্তন। শিগগিরই ফাঁকা পদগুলোতে অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব দেওয়া হবে বলে সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে।
ব্যাংকিং বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের প্রধান প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সংস্কার আনা ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব যুক্ত হলে ব্যাংকিং সেবা ও গ্রাহক আস্থা পুনরায় সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।
#(রুবেল হাওলাদার)