শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জিহাদের মৃত্যু

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জিহাদের মৃত্যু

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জিহাদের মৃত্যু

-ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জিহাদ স্থানীয় জামাল হোসেনের ছেলে এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জিহাদ। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা জিহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com