ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত | পড়ুন মিনিটে
বাড়িয়া প্রতিনিধি :
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সিলেটে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন ও ভাই আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক শাওন ওই আসনের আরেক সাবেক সংসদ সদস্য ও বদির স্ত্রী শাহীন আক্তারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই চারজনকে আটক করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটে ‘বেড়াতে এসেছেন’ বলে দাবি করলেও গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, তারা মূলত অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটককৃত অপর দুজনের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। এছাড়া সুনির্দিষ্ট কোন মামলায় বা অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও বিস্তারিত তথ্য জানানো হবে।