শিরোনাম >>
শিরোনাম >>
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে হেমায়েতপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; সংঘর্ষের পর সাভার-আশুলিয়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন।

​সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

আশুলিয়া ও সাভারে মহাসড়ক অবরোধ! হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবি মোতায়েন।

-সংগৃহীত



ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো আজও উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানা এলাকা। আন্দোলনরত শ্রমিকেরা আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার একাধিক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর পরই কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা একত্রিত হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো হেমায়েতপুর এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে সাভার ও আশুলিয়া এলাকায় ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]