অনলাইন ডেস্ক | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত | পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য স্বস্তির খবর; সৌদি ও ইউএই রুটে বিশেষ শিডিউল বজায় রাখছে বিমান বাংলাদেশ!
-সংগৃহীত
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভ্রমণ আরও সহজ, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএইচ) বিভিন্ন রুটে বিশেষ ফ্লাইট শিডিউল বজায় রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে দীর্ঘদিনের শিডিউল বিপর্যয় ও টিকিট সংক্রান্ত জটিলতা কাটিয়ে প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিশেষ করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং দুবাই ও আবুধাবি রুটে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ও ফ্লাইটগুলোর সময়ানুবর্তিতা (On-time performance) নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার পক্ষ থেকে গ্রাউন্ড হ্যান্ডলিং ও কাস্টমার সার্ভিসেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে, যাতে যাত্রীদের বিমানবন্দরে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।
প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীরা বিমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সময়মতো ফ্লাইট পরিচালনা করায় ছুটি শেষে প্রবাসীরা সময়মতো কর্মস্থলে যোগ দিতে পারছেন, যা মধ্যপ্রাচ্যগামী অভিবাসী কর্মী ও বিমানযাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
#(রুবেল হাওলাদার)