শিরোনাম >>
শিরোনাম >>
​মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ; আটক এক জেলেকে অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত।

উলিপুরে ব্রহ্মপুত্রে অভিযান: ৪০ হাজার মিটার জাল ধ্বংস ও জরিমানা

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে ব্রহ্মপুত্রে অভিযান: ৪০ হাজার মিটার জাল ধ্বংস ও জরিমানা

উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযান; ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস!

-প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. বাবু (৩৫)। তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের জসমত শেখের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে মো. বাবুকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৮ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(২)(খ) ধারায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]