শিরোনাম >>
শিরোনাম >>
পাণ্ডুল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান; মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের।

উলিপুরে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা; ভ্রাম্যমাণ আদালতের অভিযান!

-প্রতিনিধি



কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (৩০) এবং আপুয়ার খাতা নয়া বন্দর এলাকার একরামুল হকের ছেলে ফিরোজ আলম (২৮)।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় দুই হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]