শিরোনাম >>
শিরোনাম >>
সাইজি সাঁইজির মাজার প্রাঙ্গণে সাধু-ভক্তদের ঢল; আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক স্তরের নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি নজরদারি।

লালন তিরোধান দিবস পালিত: আখড়াবাড়িতে ভক্তদের সুরক্ষায় কড়া নিরাপত্তা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালন তিরোধান দিবস পালিত: আখড়াবাড়িতে ভক্তদের সুরক্ষায় কড়া নিরাপত্তা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস পালিত; ভক্তদের নিরাপত্তায় আখড়াবাড়িতে কড়া নজরদারি!

-সংগৃহীত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদযাপনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার বাউল, সাধু, ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ছেঁউড়িয়ার ঐতিহ্যবাহী আখড়াবাড়ি প্রাঙ্গণ। একতারা ও দোতারার সুরে সুরে লালনের আধ্যাত্মিক বাণী ও দর্শন ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।

​তিরোধান দিবস উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকা ও ভক্তদের নিরাপত্তায় কঠোর নজরদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। পুরো আখড়াবাড়ি এবং এর আশেপাশের এলাকাগুলোকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য। পাশাপাশি পুরো ছেঁউড়িয়া এলাকাকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে।

​কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে আসা সাধু-ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে লালন উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যাতায়াত সুগম রাখা, জরুরি চিকিৎসা সেবা ও খাঁটি ভোজন নিশ্চিত করতে বিশেষ মেডিকেল টিম এবং ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]