ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

নাসিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত অন্তত ১৪, আহত ৩২

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাসিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত অন্তত ১৪, আহত ৩২

নাসিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; অন্তত ১৪ জন নিহত, আহত ৩২!

-সংগৃহীত



ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। যাত্রী বোঝাই একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিক-আহমেদনগর মহাসড়কে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে সরাসরি ধাক্কা খায়। বিকট শব্দে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

​আহতদের দ্রুত উদ্ধার করে নাসিকের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে নাসিক পুলিশ।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]