শিরোনাম >>
শিরোনাম >>
বেপরোয়া গতি ও রুট শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বিশেষ উদ্যোগ; সিসিটিভি ও স্পিড ক্যানোনের মাধ্যমে অপরাধীদের স্বয়ংক্রিয় মামলা দেওয়ার ব্যবস্থা।

সড়ক দুর্ঘটনা কমাতে ও হাইওয়ে নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক স্পিড ক্যামেরার আওতায় জাতীয় মহাসড়ক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনা কমাতে ও হাইওয়ে নিরাপত্তা নিশ্চিতকরণে আধুনিক স্পিড ক্যামেরার আওতায় জাতীয় মহাসড়ক

সড়ক দুর্ঘটনা কমাতে ও হাইওয়ে নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ও স্পিড ক্যামেরার আওতায় আসছে জাতীয় মহাসড়ক!

-সংগৃহীত

সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা এবং জাতীয় মহাসড়কগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে আধুনিক সিসিটিভি ও স্পিড মনিটরিং ক্যামেরার আওতায় আনার কাজ শুরু হয়েছে। ওভারস্পিডিং বা বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নে এই প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কগুলোতে স্থাপন করা এসব আধুনিক সিসিটিভি ক্যানন ও অটোমেটেড স্পিড ডিটেকশন ক্যামেরা ২৪ ঘণ্টা চালু থাকবে। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে বা বিপজ্জনক ওভারটেকিং করলে ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর প্লেট স্ক্যান হয়ে ই-প্রসিকিউশন বা ডিজিটাল মামলা তৈরি হয়ে যাবে। এছাড়া সড়ক ডাকাতি, চুরি ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণেও এই নজরদারি ব্যবস্থা মুখ্য ভূমিকা পালন করবে।

​সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর এই মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চালকদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং গতি নিয়ন্ত্রণে থাকবে, যা দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। ধাপে ধাপে দেশের সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোকে এই সিসিটিভি সার্ভেইল্যান্সের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]