শিরোনাম >>
শিরোনাম >>
সানায় জোটের বিমান হামলার পরই ধাহরানে তেল কোম্পানির অফিসে হামলা চালাল হুথিরা; রিয়াদে ২টি ক্ষেপণাস্ত্র প্রতিহত।

সৌদির আরামকো অফিসে হুথিদের হামলা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আহত ৪

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির আরামকো অফিসে হুথিদের হামলা, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আহত ৪

রিয়াদে ২টি ক্ষেপণাস্ত্র প্রতিহত।

-সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এ ঘটনা ঘটে। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​বুধবার সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আরামকোর প্রশাসনিক ভবনে হামলার পাশাপাশি একই সময়ে রাজধানী রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন এবং ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

​এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল হুথিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করে। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে জানান, সানায় সৌদি জোটের যেকোনো হামলার জবাবে রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ প্রতিশোধ নেওয়া হবে। সানায় তেল স্থাপনা ঘিরে পাল্টা-পাল্টি হামলা ও হুমকির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক জ্বালানি সুরক্ষায় নতুন করে বড় ধরণের উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]