সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আমদানি বেড়েছে ৪০ শতাংশ, গ্যাস ও ডলারের সংকট নেই—রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তির আশা

এবার রমজানে পণ্যের দাম আরও কম থাকবে : বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার রমজানে পণ্যের দাম আরও কম থাকবে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং গত বছরের তুলনায় এবার আমদানি প্রায় ৪০ শতাংশ বেশি হয়েছে। এ কারণে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের তুলনায় কম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন বর্তমানে স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরাও আশ্বস্ত করেছেন যে, রমজানে পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

প্রতিবছর রমজান এলেই নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার অভিযোগ থাকে। এবারও এমন আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে গ্যাসের কোনো সংকট নেই, ডলারের সংকটও নেই। পাশাপাশি বিনিময় হারও স্থিতিশীল রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ভোজ্যতেলের বাজারকে আরও বৈচিত্র্যময় করা হয়েছে।

এর অংশ হিসেবে বাজারে প্রায় পাঁচ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান তেল যুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিযোগিতা বাড়ার ফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বাজারে ভোজ্যতেলের পাইকারি দাম কম রয়েছে। এই নীতির ফলে প্রতিযোগিতার ভিত্তিতেই বাজারদর নির্ধারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল থাকায় উৎপাদন ও আমদানিতে বাড়তি চাপ নেই। বাজারে দেশীয় রাইস ব্র্যান অয়েল যুক্ত হওয়ায় প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে খুচরা পর্যায়েও সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com