সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
১২ ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান বিএনপি চেয়ারম্যানের

তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রে যান, ফজরও সেখানেই: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রে যান, ফজরও সেখানেই: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি বিশাল জনসভায় ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষে ভোট দিতে তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রে চলে যেতে হবে এবং ফজরের নামাজও ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।”

তিনি উল্লেখ করেন, “গত ১৫ বছর সাধারণ জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এক দলের ষড়যন্ত্রে প্রবাসীদের ব্যালট দখল করার ঘটনা দেখেছেন। জনগণের সচেতন উপস্থিতিই এসব রুখতে পারে।”

সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ছয়টি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, “গত ১৫ বছরে সংখ্যালঘুদের ওপর নানা অবিচার হয়েছে, যার বিচার হয়নি। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি দুটি কার্ড প্রদর্শন করে জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তার স্লোগান—‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’।

বৃহত্তর জনসমাবেশে তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে হাত মেলেন এবং ছয়টি আসনের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। দীর্ঘদিন পর তার উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com