বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মৃত্যুদণ্ড নীতিগতভাবে বিরোধিতা, বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ডের প্রত্যাশা

শেখ হাসিনার রায় প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   315 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার রায় প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান

জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সংস্থাটির মানবাধিকার বিভাগ যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থানের পুনর্ব্যক্ত করেছে।

সোমবার রাতে জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “আমরা মৃত্যুদণ্ডাদেশের ব্যাপারে দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা যেকোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি।”

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়টি গত বছরের ঘটনাবলিতে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শামদাসানি জোর দিয়ে বলেন, “আমরা সবসময়ই নিশ্চিত করতে চাই যে বিচার প্রক্রিয়াগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়, বিশেষ করে যখন আসামির অনুপস্থিতিতে বিচার করা হয়।”


আরও পড়ুন:

ইরাকের আগ্রহে নতুন সম্ভাবনা: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি টিকতো না: রোমে প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: তালেবান বাহিনীর প্রতিশোধমূলক হামলা


 

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশকে একটি সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পুনর্মিলনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে বলা হয়েছে, “এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা খাত সংস্কার, যাতে ভবিষ্যতে

বিবৃতিতে বাংলাদেশ সরকার ও জনগণকে তাদের প্রচেষ্টায় সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে সকল পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

 


 

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com