শিরোনাম >>
শিরোনাম >>

আগরতলায় নানকের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল, সীমান্ত এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগরতলায় নানকের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল, সীমান্ত এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

​পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল সীমান্তের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। স্থানীয় সূত্রের তথ্যমতে, বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

​স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত-আটজন নেতা রয়েছেন। বুধবার বিকেলে প্রতিনিধি দলটির আগরতলা স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে।

​রাজনৈতিক মহলের আলোচনা অনুযায়ী, শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তার মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর অন্যতম। মূলত এই আলোচনার কারণেই প্রতিনিধি দলটির আগরতলা সফর এবং স্থলবন্দর পরিদর্শনের খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]