ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 116 বার পঠিত | পড়ুন মিনিটে

রিটার্ন দাখিলের শেষ সময় বাড়িয়ে আগামী ২৫ অক্টোবর করা হয়েছে।
-সংগৃহীত
করদাতাদের জন্য স্বস্তির খবর জানাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাধারণ করদাতাদের সুবিধার্থে এবং সহজে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ করে দিতে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই নানা কারণে রিটার্ন প্রস্তুত করতে পারেননি বা কারিগরি জটিলতার সম্মুখীন হয়েছেন। করদাতাদের এই ঝামেলা এড়াতে এবং স্বাচ্ছন্দ্যে কর পরিশোধের সুযোগ দিতেই সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই করদাতাদের তাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।